ডেস্ক রিপোর্ট:আধুনিক জীবনযাপনে অনেকেই রাত জেগে কাজ, পড়াশোনা বা বিনোদনে সময় কাটান। ফলে দেরিতে ঘুমাতে যাওয়ার পাশাপাশি দেরিতে ওঠার প্রবণতাও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে তা শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিপরীতে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নানা দিক দিয়ে উপকারী।

সকালে ঘুম থেকে ওঠার প্রধান উপকারিতা
- রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে
গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ভোরে ওঠেন তাদের রক্তচাপ তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকে। সকালে স্বাভাবিকভাবে কর্টিসল হরমোনের নিঃসরণ বাড়ে, যা রক্তচাপ সঠিক রাখতে ভূমিকা রাখে। - রক্ত চলাচল বৃদ্ধি করে
সকালে ঘুম থেকে ওঠার ফলে শরীরে রক্তসঞ্চালন স্বাভাবিক থাকে। এতে হৃদপিণ্ড ও পেশি সুস্থ থাকতে সহায়তা করে। - মানসিক চাপ কমায়
সকালে ওঠা মানুষ সারাদিন বেশি চনমনে ও কর্মউদ্যমী থাকেন। এ অভ্যাস বিষণ্ণতা, ক্লান্তি ও মানসিক চাপ কমাতেও সাহায্য করে। - ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে
ভোরে ঘুম থেকে ওঠা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। সকালের পরিবেশে হাঁটা বা হালকা ব্যায়াম শরীরে ইতিবাচক প্রভাব ফেলে, যা ডায়াবেটিসের সম্ভাবনা কমায়। - ওজন নিয়ন্ত্রণে রাখে
সকাল সকাল জেগে উঠলে মেটাবলিজম বা বিপাকক্রিয়া ত্বরান্বিত হয়। এতে অতিরিক্ত চর্বি জমার প্রবণতা কমে যায় এবং শরীরের
