সারজিস আলম, ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারতের ছায়াতলে বাংলাদেশে কেউ আর ক্ষমতায় আসতে পারবে না আর। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভবিষ্যতের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও হুশিয়ারি করেন তিনি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সারজিস আলম এ কথা বলেন।
তিনি জানান, এনসিপি নির্বাচনের পক্ষে। তবে নির্বাচন হওয়ার আগে মৌলিক সংস্কার, বিচার ও গণপরিষদের মাধ্যমে সাংবিধানিক সংস্কার প্রয়োজন। দেশে সংঘটিত গণহত্যার দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর দোষী ব্যক্তিদের দৃশ্যমান বিচার করতে হবে। বিচার ছাড়া শুধু শুধু নির্বাচনের দাবি দেশের মানুষ গ্রহণ করবে না।
সারজিসের মতে, নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। জনগণের ভোটে নির্বাচিত গণপরিষদ সদস্যরা এসে তারপর সংবিধান সংশোধন করবে।
এ সময় এনসিপি নেতা আখতার হোসেনসহ কয়েকজনকে বিদেশ সফরে হেনস্তার বিষয়েও সমালোচনা করেন তিনি। সারজিস অভিযোগ করেন, সফরটি পরিকল্পিতভাবে দুর্বলভাবে সাজানো হয়েছিল, যাতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি ছিল স্পষ্ট।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতারা।
আরও পড়ুন: ককটেলসহ নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ জন আটক
Find us on Facebook
