সংগৃহীত লোগো
ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও ও তেজগাঁও থানা শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালীর বাউফল থানা ছাত্রলীগ কর্মী আবির হোসেন, বাউফল থানার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আকিদুল ইসলাম সানজিদ, মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান, মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সেক্রেটারি মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ও খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য আনোয়ার হোসেন বাবু।
পুলিশ জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কারওয়ানবাজারের পেট্রোবাংলার অফিসের সামনে কিছু অজ্ঞাত পরিচয়ের সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনী উক্ত স্থানে উপস্থিত হয়ে ছত্রভঙ্গ করার পর তেজগাঁও থানা পুলিশ আবির হোসেন ও আকিদুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে বিকেল ও রাতের অভিযান চালিয়ে খিলগাঁও থানা পুলিশ আরিফুল ইসলাম, তাহমিদুল হাসান ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের মূল উদ্দেশ্য ছিল ঝটিকা মিছিল ও সন্ত্রাসবিরোধী আইনের সন্দেহভাজনদের আটক করা।
এছাড়া অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে আওয়ামী লীগের স্লোগানযুক্ত ব্যানার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: ডাকসুতে অপপ্রচার চালিয়ে ভিলেন বানানো হয় আমাকে: আবিদ
Find us on YouTube
