আবিদুল ইসলাম খান আবিদ, ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: ডাকসুতে অপপ্রচার চালিয়ে ভিলেন বানানো হয়েছিল বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল সমর্থিত প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’-এর তৃতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আবিদ বলেন, “কেউ আমাকে রাজনীতিতে নিয়ে আসেনি, আমি নিজেই রাজনীতি খুঁজে নিয়েছি। গেস্টরুমের তিক্ত অভিজ্ঞতা এবং ফেসবুক ঘেঁটে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হই।”
আবিদ জানান, ভোটের দিন সকালেই তাকে ভিলেন বানানো হয়েছে। তার ভাষ্যমতে, “রিটার্নিং কর্মকর্তাই সাংবাদিকদের বিভ্রান্ত করেছিলেন। আমরা যেসব অসঙ্গতি পেয়েছি, তার ভিত্তিতে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে নতুন সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছি।”
আবিদ যুক্ত করেন, ডাকসুর নির্বাচনে প্রশাসন যদি যথাযথ জবাব না দেয়, তাহলে ২০২৫ সালের নির্বাচনের পুনর্বিবেচনার সুযোগও থাকবে ভবিষ্যতে। এছাড়াও শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “নির্বাচনী ইশতেহারে আমরা ১০ দফা দিয়েছিলাম। জয়-পরাজয় নয় বরং প্রতিশ্রুতির বাস্তবায়নই আমাদের কাজের মূল লক্ষ্য হিসেবে থাকবে।”
আরও পড়ুন: সরকারের ব্যর্থতায় মিডিয়া ট্রায়ালের শিকার এনসিপি
Find us on Facebook
