ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে এনসিপি। তিনি বলেন, দলটির ওপর মানুষের যে প্রত্যাশা ছিল, সরকারের সীমাবদ্ধতার কারণে তা পূরণ করা সম্ভব হচ্ছে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, সরকার পরিচালনায় দায়িত্ব নেওয়ার পর থেকেই এনসিপি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। মিডিয়া ও সামরিক বাহিনীর একটি অংশ দেশের বিরুদ্ধে অবস্থান নিলেও এনসিপি এককভাবে লড়ে এসেছে।
তিনি অভিযোগ করেন, দলের নেতাদের চরিত্রহনন করতে পরিকল্পিতভাবে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হয়েছে। এমনকি ৫ আগস্ট কক্সবাজার সফরের সময়ও এনসিপির বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালানো হয়। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা সংবাদমাধ্যমের বিরোধী নই, তবে সংবাদে সত্যতা ও বস্তুনিষ্ঠতা চাই।”
হাসনাত আরও বলেন, রাজনীতি ব্যবসায়ীদের প্রভাবমুক্ত হতে হবে। এনসিপির সীমাবদ্ধতা আছে, তবে ভুল হলে তা সংশোধন করা হয়। পাশাপাশি জনগণের সহযোগিতা ও পরামর্শ নিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
আরও পড়ুন: ছাত্র প্রতিনিধিদেরকে সরকার থেকে সরে যাওয়ার আহ্বান সালাহউদ্দিনের
আমাদের ফেসবুক পেজ
