ড. আব্দুল মঈন খান, সংগৃহীত ছবি
ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক-বিমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সম্প্রতি একটি নামী বিদেশি পত্রিকা রিপোর্ট করেছে যে, বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে।”
ড. মঈন খান আরও বলেন, “এই ২৩৪ বিলিয়ন ডলার দেশের গ্রামগঞ্জের মানুষদের জন্য কত বড় একটি ধ্বংস, তা বোঝানো খুব জরুরি। এই টাকা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত। এটি দেশের দরিদ্র মানুষের টাকা, তাদের নিজের টাকা নয়।”
বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র আমাদের মূল লক্ষ্য নয়, এটি কেবল একটি প্রক্রিয়া। গণতন্ত্রের মাধ্যমে আমরা দেশের ১৮ কোটি মানুষের জীবনমান উন্নত করতে চাই। তিনি একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন, যেখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
আলোচনা অনুষ্ঠানে জাতীয়তাবাদী ব্যাংক-বিমা পেশাজীবী পরিষদের সভাপতি এম. ওয়াহিদুজ্জামান-এর সভাপতিত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র:ফেসবুক পেইজ, বিএনপি মিডিয়া সেল
আরও পড়ুন: জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে: সালাউদ্দিন বাবু
Find us on Facebook
