ডেস্ক রিপোর্ট: বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অবশেষে পরিচালক ও লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন। তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘The Bads of Bollywood’ মুক্তি পেয়েছে ১৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে নেটফ্লিক্সে। সাত পর্বের এই স্যাটায়ারিক্যাল থ্রিলার ড্রামায় বলিউডের ঝলমলে আভিজাত্যের আড়ালে থাকা গোপন অন্ধকার দিকগুলো ফুটে উঠেছে।

সিরিজটির প্রধান চরিত্রে আছেন লক্ষ্য লালওয়ানি। সঙ্গে রয়েছেন ববি দেওল, রাঘব জুয়াল, মোনা সিং, গৌতামী কাপুর, রাজত বেদি, মনীশ চৌধুরি, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও মনোজ পাহওয়া। শুধু তাই নয়, অতিথি শিল্পী হিসেবে হাজির হয়েছেন বলিউডের বড় বড় নাম— সালমান খান, আমির খান, রণবীর সিং, রণবীর কাপুর, করণ জোহর, বাদশাহ এবং শাহরুখ খান নিজেও।
সিরিজটি সহ-নির্মাণ করেছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। গ্র্যান্ড প্রিমিয়ার উপলক্ষে বহু তারকা উপস্থিত ছিলেন এবং আরিয়ানের প্রথম কাজকে অভিনন্দন জানান।

কাহিনি আবর্তিত হয়েছে আসমান সিং (লক্ষ্য লালওয়ানি) নামের এক বহিরাগতকে ঘিরে, যিনি একটি হীরার সন্ধান পেয়ে গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ করেন। কিন্তু ভাগ্যের উল্টে যাওয়ায় তাঁকে জেল এবং প্রভাবশালী মহলের হুমকির মুখোমুখি হতে হয়। অনন্য চরিত্র, চমকপ্রদ সংলাপ এবং নাটকীয় মোড় ঘিরে গড়ে উঠেছে প্রতিটি এপিসোড। দুপুর ১২টা ৩০ মিনিটে সিরিজটি নেটফ্লিক্সে লাইভ হয়, আর মুহূর্তেই ভক্ত ও দর্শকরা সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়ে দেন।
প্রথম এপিসোডের একটি দৃশ্যে নেপোটিজম বিতর্ককে ইঙ্গিত করে তৈরি হয়েছে সংলাপ। আসমান (লক্ষ্য) আর করিশ্মা (সহর বাম্বা— ববি দেওলের মেয়ের চরিত্রে) এক আলোচনায় যুক্ত হন। করিশ্মা বলেন, “তারকা সন্তানের হওয়াটা চাপের, সবসময় আলোচনায় থাকতে হয়।” এর জবাবে আসমান তির্যক মন্তব্য করে বলেন, “তুমি চাইলেও আরামদায়ক জীবনে থাকবে, কিন্তু আমাদের মতো বহিরাগতদের টিকে থাকতে হলে বারবার প্রমাণ করতে হয়।”
প্রিমিয়ারে উপস্থিত থেকে শাহরুখ খান সন্তানের প্রথম কাজকে নিয়ে গর্ব প্রকাশ করেন। তিনি বলেন—
“Ab jo bolega… yeh show bolega”
আরো পড়ুন : সালমান খানের পর এবার শাহরুখ খানও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন
