ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন বাধাগ্রস্তের পায়তারায় কেউ কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। কিন্তু নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহিতা নেই, নুরুল হক নুরের ঘটনা সেটিই প্রমাণ করে। তিনি আরও বলেন, সব জায়গায় ঐকমত্য নাও হতে পারে, কিছু দাবি-দাওয়াতেও অসুবিধা নেই; তবে জনগণের কাছে যাওয়া জরুরি।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে জামায়াত সহ বেশ কয়েকটি দলের রাজনৈতিক কর্মসূচী দেয়ার ঘোষণা রয়েছে। ঘোষিত কর্মসূচিসমূহে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দেয়া হয়।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতসহ সাত দলের কর্মসূচি আজ থেকে
Find us on Facebook
