ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের চার সদস্যের একটি দল, ছবি- বাসস
ডেস্ক রিপোর্ট: ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদের উচ্চ পর্যায়ের একটি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়েত ইসলাম। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল সেখানে উপস্থিত হয়।
অনুষ্ঠিত এ বৈঠকে শফিকুর রহমানে সহ উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। এতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিনি আরও বলেন, ইউরোপীয় প্রতিনিধিদল দেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুন: চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি
Find us on Facebook
