ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসতে যাচ্ছেন তিনি। জানা গেছে, সফরকালে রাজধানীতে আয়োজিত একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন এই তারকা।

পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া। সম্প্রতি ব্র্যান্ডটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এ উপলক্ষে হানিয়ার বাংলাদেশ সফরের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর উপস্থিতিতে ঢাকার ইভেন্টগুলো আরও বর্ণাঢ্য হয়ে উঠবে।
মাত্র কয়েক বছরের অভিনয়জীবনেই হানিয়া জায়গা করে নিয়েছেন দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত তারকাদের কাতারে। মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা ও কাভি মে কাভি তুম—এই নাটকগুলো তাঁকে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। ২০১৬ সালে জনান সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস কিংবা চরিত্রভিত্তিক—সব ধরনের ভূমিকায় তাঁর অভিনয় সমানভাবে প্রশংসিত হয়েছে।

সম্প্রতি সর্দারজি ৩ ছবির মাধ্যমে বলিউডেও আত্মপ্রকাশ করেছেন হানিয়া আমির। ছবিতে ‘নূর’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও তাঁর বিপুলসংখ্যক ভক্ত রয়েছে। তাই ঢাকায় হানিয়ার আগমনকে ঘিরে ভক্তদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ আর উচ্ছ্বাস।
আরো পড়ুন : প্রাক্তন প্রেমিক–প্রেমিকার বিয়ে ভাঙাতে নকল প্রেম, ট্রেলারে ধামাল তুললেন বরুণ–জাহ্নবী
