ছবি- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনাসভা শেষে চেয়ার নিয়ে সামান্য বিরোধ থেকে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে রবিউল আউয়াল ও মাহমুদুল হাসানের অনুসারীরা মুখোমুখি হন। রবিউল আউয়ালের গ্রুপের কয়েকজন সদস্য মাহমুদুলের কলার ধরে ধাক্কা দিলে মাহমুদুলের অনুসারীরাও ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা বাড়ায়।
দর্শন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে এমন সামান্য বিষয় নিয়ে হাতাহাতি বা গালিগালাজ করা শিক্ষার্থী রাজনীতির জন্য শুভ নয়।”
এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, “আমাকে মারধরের অভিযোগটি সঠিক নয়। জুনিয়র ভাইদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, যা হিমেল ভাই ও আরেফিন ভাই মীমাংসা করে দিয়েছেন।”
অন্যদিকে, রবিউল আউয়াল বলেন, “আমি তখন খেতে গিয়েছিলাম। হয়তো আমার কয়েকজন জুনিয়র উত্তেজিত হয়ে আচরণ করেছে ফেলেছে। তবে বিষয়টি আমরা নিজেদের মধ্যে সমাধান করে ফেলেছি।”
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ঘটনাটিকে তুচ্ছ আখ্যা দিয়ে বলেন, “সামান্য ধাক্কাধাক্কি হয়েছিল, যা পরে আমরা বসে সমাধান করেছি। শিক্ষার্থী বান্ধব পরিবেশ রক্ষায় আমরা ভবিষ্যতে সচেতন থাকব সবাই।”
প্রসঙ্গত, সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন বাংলাদেশ ব্যাংকের গেটের পাশে শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত অবৈধ বাসস্ট্যান্ড ও দোকানপাট অপসারণ বিষয়ক আলোচনা সভা শেষে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: এনসিপির নেতৃত্বে হতাশা
Our Facebook Page
