বিএনপি নেতা এবং চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ছবি- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না।” বিএনপি নেতাদের লক্ষ্য ক্ষমতার জন্য আপস নয়, বরং জনগণের ভোটের মাধ্যমে জয়ী হয়ে ১৬ বছরের নির্যাতনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।
সোমবার (১৫ সেপ্টেম্বর) অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে ফারুক বলেন, শেখ হাসিনা ও তার মেয়ে দিল্লিতে অবস্থান করছেন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ যারা বাংলাদেশের ক্ষতি করেছে তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, অথচ সরকার তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তার ভাষায়, সচিবালয়ে এখনো আওয়ামী লীগের ‘প্রেতাত্মা’ রয়ে গেছে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেও আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সততা ও গণতন্ত্র রক্ষার আদর্শের কথা উল্লেখ করে বলেন, নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে তারেক রহমান নিরলস ভূমিকা রেখে যাচ্ছেন।
সমাবেশে অপরাজেয় বাংলাদেশের সহসভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজীসহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।
আরও পড়ুন: নির্বাচনি উপকরণ সংগ্রহ শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন
Find us on Facebook
