
ডেস্ক রিপোর্ট: গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর দারুসসালাম থানাধীন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি চলাকালে নিষিদ্ধ দলটির ও এর সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ থেকে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের কর্মী মো. আল আমিন (৩২), চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মো. সোহাগ মাঝি (৩৮), দলের অন্যান্য সক্রিয় সদস্য মো. আক্কাস মিয়া (৫২), মো. নেছার মিয়া (৪৮), মো. ইউসুফ আলী (৪৮), মো. ফারুক হোসেন (৪৭), মো. মকবুল মৃধা (৫৪), মো. মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), মো. এমদাদুল হক (৩৭) ও মো. আব্দুল আলীম (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার বিকাল ৩টা ৪০ মিনিটে দারুসসালাম থানার টেকনিক্যাল মোড় এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতির খবর পায় ডিএমপি। পুলিশের টহল দল দ্রুত সেখানে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ১২ জনকে তাৎক্ষণিকভাবে আটক করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে নিশ্চিত করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: রাকসু নির্বাচন
Our Facebook
