নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে সাবেক সমন্বয়ক ও শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার এ প্যানেলের ঘোষণা দেন।
এ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক মেহেদী হাসান (মেহেদী সজীব), সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে আইন বিভাগের শিক্ষার্থী আকিল বিন তালেব মনোনীত হয়েছেন।
এ ছাড়া অন্যান্য পদে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন:
ক্রীড়া সম্পাদক: ইয়াসিন আরাফাত
সহকারী ক্রীড়া সম্পাদক: মনজু আরিফ
সংস্কৃতিবিষয়ক সম্পাদক: মাহবুব আলম মোহন
মহিলাবিষয়ক সম্পাদক: হেমা আক্তার ইভা
সহকারী মহিলাবিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদৌসী তৃষা
তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক: মিনহাজুর রহমান
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: ফাহির আমিন
সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: শামীম আক্তার
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক: জাকির হোসেন
সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক: আরিয়ান আহমেদ
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: আহসান হাবিব
সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: ঈশিন পারভীন তিথি
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন সাজ্জাদ হুসাইন (সদস্য-১), আরিফুল ইসলাম (সদস্য-২) এবং হাবীব হিমেল (সদস্য-৩)।
সিনেট ছাত্র প্রতিনিধি হিসেবে প্যানেল থেকে মনোনয়ন পেয়েছেন: মেহেদী হাসান (মেহেদী সজীব), সালাহউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, জাকির হোসেন ও আহসান হাবিব।
রাকসুর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আজ (১০ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আগামীকাল ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
