ডেস্ক রিপোর্টঃ ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক, নতুন পদক্ষেপ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের মোট শুল্ক এখন দাঁড়াল ৫০ শতাংশে।
বুধবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসের এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাশিয়া থেকে ভারতের তেল কেনা অব্যাহত রাখার জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন শুল্কের ২৫ শতাংশ বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। আর বাকি ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী তিন সপ্তাহের মধ্যে।
এছাড়া, যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ার তেল আমদানি করছে, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধেও বাড়তি শুল্ক আরোপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের চাপ ‘অযৌক্তিক’ এবং ভারত নিজের স্বার্থেই সিদ্ধান্ত নেবে।
