
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সকল কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। সুতরাং, নিষিদ্ধ থাকাকালীন দলীয়ভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারার কোনো সম্ভাবনা নেই।”
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কোনো নেতা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, দলের প্রতীক ছাড়া তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা সময়ই বলে দেবে।
সেক্ষেত্রে আদালতে পলাতক ঘোষণা করা কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বলেও নিশ্চিত করেন মো. সানাউল্লাহ।
উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বর্তমান সরকার চলতি বছরের ১২ মে একটি গেজেটের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনা ও তার দলের নেতা-কর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আরও পড়ুন- শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি হবে
Find us on Facebook
