ডেস্ক রিপোর্টঃ জনপ্রিয় অভিনেত্রী অপি করিম শুধু নাটক বা চলচ্চিত্রে নয়, নৃত্য ও উপস্থাপনার মাধ্যমেও দর্শকদের মুগ্ধ করে আসছেন দীর্ঘদিন। তবে শিল্পী হিসেবে পরিচিতির বাইরেও তিনি একসময় ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী। সেখানে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষ করার পর তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপি করিম জানিয়েছেন, বুয়েটে পড়ার সময় তিনি কোনো বিশেষ খাতির বা পরিচিতি পাননি। তার ভাষায়, “বুয়েটের কেউ আমাকে কখনও পাত্তা দেয়নি। বাসে উঠলেও কেউ বলত না আমি অপি করিম। বেশিরভাগ সময় দাঁড়িয়েই যেতে হয়েছে।”
তিনি আরও বলেন, অন্য জায়গায় গেলে বা অন্য ডিপার্টমেন্টে গেলে কিছুটা খাতির মিলত, কিন্তু নিজের বিভাগে শিক্ষক, বন্ধু বা সিনিয়র-জুনিয়র কারও কাছ থেকেই কখনও বাড়তি গুরুত্ব পাননি। তবে বিষয়টি নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং তিনি মনে করেন, এতে তিনি বাস্তবতা বোঝার সুযোগ পেয়েছিলেন।
অভিনয়ের প্রসঙ্গ টেনে অপি করিম বলেন, নাটকে তিনি মাহফুজ আহমেদের সঙ্গে বেশি কাজ করলেও দর্শকেরা তাকে পার্থ বড়ুয়ার সঙ্গে জুটি বেঁধে দেখতে বেশি পছন্দ করতেন।
