
ডেস্ক রিপোর্ট: চীন সফর শেষে দেশে ফিরেই গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৩১আগস্ট) রাত ১১টার দিকে সারজিসসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে চিকিৎসকদের সঙ্গে আলাপ করে ভিপি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এর আগে, রাত ৯টা ৫০ মিনিটে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নাহিদের নেতৃত্বাধীন আট সদস্যের এনসিপি প্রতিনিধি দল। অবতরণের পরপরই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং দেন তারা।
হাসপাতালে গিয়ে নুরকে দেখতে যাওয়া এনসিপি নেতাদের এ উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
