
ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরের হতাহতের ঘটনায় শুক্রবার (২৯ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আইন উপদেষ্টা লিখেন, “ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি”
তবে কয়েক মিনিটের মধ্যে উক্ত পোস্টের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ আসিফ নজরুলকে উদ্দেশ্য করে কমেন্টে প্রশ্ন করেন, “প্রতিবাদের কাজ আপনার?”
পাশাপাশি সতর্ক করে আরও উল্লেখ করেন:
“ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায়, কিভাবে, কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে”
এছাড়াও এসব প্রতিবাদের ভং না ধরে নজরুলকে কাজ করার জন্য বলেন হাসনাত।

এর আগে রাত ৯টার পর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণধিকার পরিষদের সমর্থক ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নূর ও রাশেদ খান সহ বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম উক্ত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনার বিষয়ে তদন্তের আশ্বাস দেন।
