ডেস্ক রিপোর্ট: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘাতে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। সংঘর্ষে দুই কলেজের ৬ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে, খবর ঢাকা ট্রিবিউন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১৯ আগস্ট সিটি কলেজের দুই ছাত্রের আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনা থেকে উত্তেজনা শুরু হয়।
ওই ঘটনার জেরে আজও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছয় শিক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষর্থীদের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। পুলিশ দুপক্ষেকে সরিয়ে দেওয়ায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
