নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৫ আগস্ট ২০২৫:
আগামীকাল অনুষ্ঠিতব্য জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানকে বর্জনের ঘোষণা দিলেন আন্দোলনের অন্যতম মুখপাত্র ও নেতা আব্দুল হান্নান মাসউদ।
রাত ২ টায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান,
“এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডির ১৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো কয়েকটি আসন বসাবে, কিন্তু আমাদের জন্যে জায়গা নেই। শহীদ পরিবারগুলোর জন্যেও জায়গা হবে কিনা সন্দেহ। যাদের সাহসিকতায় ও নেতৃত্বে এই অভ্যুত্থান এবং এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বছর না পেরোতেই তারা মূল্যহীন হয়ে গেছে।”
তিনি আরও অভিযোগ করেন,
“আমার সহযোদ্ধারা—যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, এবং শহীদ পরিবারগুলো—তারা যদি তাদের প্রাপ্য সম্মান না পায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে জুলাই ঘোষণাপত্রের এই প্রোগ্রাম বর্জন করছি।”
