নিজস্ব প্রতিবেদক: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের কাছে ব্যবসায়ী মহলের প্রত্যাশা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, উচ্চ সুদহার, ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, জ্বালানির অনিশ্চয়তা ও রাজস্ব ব্যবস্থাপনার সমন্বয়হীনতা দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী হয়ে উঠছে। রাজধানীতে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বলেন, অপরিবর্তিত পলিসি রেটের কারণে ব্যবসায়ীদের ১৬-১৭ শতাংশ সুদে ব্যাংক ঋণ নিতে হচ্ছে। খেলাপি ঋণের উচ্চহার এবং ঋণ শ্রেণিকরণের সময়সীমা ৯ মাস থেকে ৩ মাসে নামিয়ে আনার ফলে শিল্পখাতে অস্থিরতা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, শিল্পকারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকা এবং নতুন শিল্প ও ক্যাপটিভ ব্যবহারে গ্যাসের মূল্য যথাক্রমে প্রতি ইউনিট ৪০ ও ৪২ টাকা বাড়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে স্থানীয় চাহিদা ও রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে বাধা সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, শিল্পনীতির ধারাবাহিকতার অভাব, দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চাঁদাবাজির কারণে স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। দেশের রাজস্ব ব্যবস্থাপনা পুরোপুরি স্বয়ংক্রিয় না হওয়ায় করদাতা ও ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন এবং অনেকেই করজালের বাইরে থাকায় সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
লজিস্টিক ব্যয় বৃদ্ধি, জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতা, জমির উচ্চমূল্য এবং -এর বিভিন্ন সেবার চার্জ গড়ে ৪১ শতাংশ বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এসব কারণে পণ্য উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে মূল্যস্ফীতি বাড়ছে। আভ্যন্তরীণ নৌপথের কার্যকর ব্যবহার না থাকাও ব্যবসা ব্যয় বাড়ার অন্যতম কারণ।
এলডিসি উত্তরণ প্রসঙ্গে তিনি জানান, -এর হিসাব অনুযায়ী উত্তরণের ফলে বাংলাদেশের রপ্তানি ৫.৫ থেকে ৭ শতাংশ কমতে পারে, যার পরিমাণ প্রায় ২.৭ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এলডিসি উত্তরণ কমপক্ষে তিন বছর পিছিয়ে নেওয়ার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সম্প্রতি -এর সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এতে তৈরি পোশাক খাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হয়নি এবং এলএনজি সহ অন্যান্য পণ্য আমদানিতে শর্ত থাকায় ব্যবসা ব্যয় বাড়তে পারে। তাই চুক্তির শর্ত সংশোধনে পুনঃআলোচনার দাবি জানান তিনি।
প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দেশে প্রায় ২০ লাখ শিক্ষিত তরুণ বেকার রয়েছে। কর্মসংস্থানের অভাবে অনেকের অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই তরুণদের চাকরিনির্ভরতা কমিয়ে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং সহ-সভাপতি সহ পরিচালনা পর্ষদের সদস্যরা।
