ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে রাজধানীর বেইলি রোডে এনসিপি আহ্বায়কের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান এবং উভয় নেতা কুশল বিনিময় করেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর তিনি সেখান থেকে বের হয়ে যান।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।
এর আগে একই দিনে তারেক রহমান জামায়াত আমিরের সঙ্গেও সাক্ষাৎ করেন। নির্বাচন-পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এমন সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি সংবাদ সম্মেলনে তারেক রহমান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যেন কোনোভাবেই প্রতিশোধ বা সহিংসতায় রূপ না নেয়।
