নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নীরবে কিন্তু সংগঠিতভাবে মাঠে কাজ করে যাচ্ছেন একদল তরুণ রাজনৈতিক কর্মী। প্রকাশ্য প্রচারের পাশাপাশি তারা নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছেন।
এই প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদীয়মান নেতারা। তারা কোনো আনুষ্ঠানিক প্রচার ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে গণসংযোগ, মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
এ বিষয়ে বন্দর ব্লাডগ্রুপের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক মো: জুবায়ের নুর বলেন, “আমরা অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের পক্ষে সবসময় কাজ করে যাবো। যেমনটি তার পুত্র আমাদের ভাই আবুল কাউসার আশার কাউন্সিলর নির্বাচনে বিরুদ্ধীদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম, ঠিক তেমনি এবারও ঐক্যবদ্ধভাবে মাঠে আছি।”
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সদস্য মো: পারভেজ আহমেদ পাপ্পু বলেন, “তরুণদের শক্তিই ধানের শীষের মূল শক্তি। আমরা বিশ্বাস করি জনগণের ভোটেই পরিবর্তন আসবে।”
২৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মো: মাসুদ নুর বলেন, “এই নির্বাচন শুধু একজন প্রার্থীর নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন।”
সরকারি কদম রসুল কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: আব্দুর রহিম বলেন, “ছাত্রসমাজের পক্ষ থেকে আমরা ধানের শীষের পক্ষে সর্বোচ্চ ভূমিকা রাখছি।”
বন্দর থানা কৃষকদলের সদস্য মো: জুনায়েদ রহমান লাজিম বলেন, “গ্রামের সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি।”
২২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: তাসমান আহমেদ বলেন, “নীরবে কাজ করলেও আমাদের লক্ষ্য একটাই—ধানের শীষের বিজয়।”
২৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: মোস্তাফিজুর রহমান সাদ্রি বলেন, “আমরা মাঠে আছি, থাকবো, শেষ মুহূর্ত পর্যন্ত।”
২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মো: শাইখুল ইসলাম শান্ত বলেন, “স্বেচ্ছাসেবক দল রাজপথে আছে, জনগণের পাশেই থাকবে।”
নেতাকর্মীরা জানান, তারা শুধু নিজেরা কাজ করেই থেমে নেই, বরং তাদের হয়ে যারা মাঠে কাজ করছে, তাদেরও প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দিচ্ছেন। কোনো ধরনের প্রচার বা প্রদর্শন ছাড়াই এই তরুণ নেতারা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে কাজ করে যাচ্ছেন এছাড়াও শবে বরাত পরের দিন দোয়া গরিবদের মাঝে খাবার বিতরন করে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নীরব কিন্তু সুসংগঠিত তরুণদের কার্যক্রম নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী মাঠে ধানের শীষের জন্য বড় ভূমিকা রাখতে পারে ।
