নিজস্ব প্রতিবেদক: পিপল’স লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (পিএলইটি)-এর উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ এবং ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিআই গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময়, লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: আবদুল লতীফের সভাপতিত্বে এবং পিপল’স লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (পিএলইটি)-এর চেয়ারম্যান মাওলানা আব্দুজ যহেরের সঞ্চালনায় তিন ক্যাটেগরিতে বৃত্তি প্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
শিক্ষার উন্নয়ন ও মেধার যথাযথ মূল্যায়নে লক্ষ্মীপুর জেলার অনন্য এ আয়োজনে অংশ নিয়েছেন পিএলইটি’র সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, এলআরএসসি ব্যবস্থাপনা পর্ষদের সদস্য রবিউল হাছান, রাবেয়া সুলতানা, আব্দুর রহমান, নুসরাত জাহানসহ অন্যান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন এলআরএসসি প্রশাসক তৈয়বুর রহমান তুহিন, পিআরও জান্নাতুল ফেরদাউস, শিক্ষক খাদিজা আক্তার, মোবাশারা খাতুন, হাম্মাদুর রহমান, জান্নাতুল ফেরদৌস সুমিসহ আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও সুধীজন।
অনুষ্ঠানে অধ্যক্ষ, কেন্দ্র সুপারভাইজার ও সমন্বয়কগণ অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই বৃত্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য। শিক্ষার মানোন্নয়নে পিএলইটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন ট্রাস্টের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এ বছর তিন ক্যাটেগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ৯০ শতাংশ বা তদূর্ধ্ব নম্বরপ্রাপ্ত সাতজন শিক্ষার্থী ‘পিএলইটি স্টার স্কলার’ হিসেবে নির্বাচিত হন। তারা হলেন— মেহেরিমা হক ফারিন, তাজকিয়া বাশার, নুসরাত জাহান নাফিসা, সাদিয়া তাবাসসুম নিহা, সাদমান শাহরিয়ার, কালিফ আয়মান মাহিব ও সপ্তর্ষি ভৌমিক।
এছাড়াও ‘পিএলইটি মেরিট স্কলার’ হিসেবে ৮৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে সনদ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন তাসফিক আহমেদ, রাজর্ষি ভৌমিক, আল তাসকিন মাহিন, অন্বেষা বণিক, মুহতারেমা তাসনিম ওহি, আব্দুল্লাহ আল আরিয়ান এবং সায়েদ রায়ান সাদিক।
সবশেষ ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে পিএলইটি জুনিয়র স্কলার হিসেবে সনদ পেয়েছেন জান্নাতুল নাঈম সাবা, আফিয়া জাহিন আলিজা, বিবি আয়েশা, শাহরিয়ার রহমান আকায়েদ, তাহমিদা তানহা, খুশনুদ নেহা, মাহিয়া সাদরিন রোকো, আব্দুল্লাহ, আহনাফ তাজওয়ার ভূইয়া, রাজদীপ বণিক, সানজিদা আক্তার, আবরার ইয়াসির, অনুরাগ শর্মা, মো. আদনান হাবিব, ফাতিমা জাহরা, রিজন দেবনাথ, আব্দুল্লাহ আল মাহমুদ, ইসরাত তাসনিম এলমা এবং ফাহমিদা নীরা।
এর আগ, গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে দুই শিফটে অনুষ্ঠিত হয় পিএলইটি বৃত্তি পরীক্ষা ২০২৫। লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম বছরই প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অনলাইনে নিবন্ধন করে। যা এই উদ্যোগের প্রতি অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন আয়োজকরা।
এবারের পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষক, পরিদর্শক ও কেন্দ্র পরিচালনা কমিটি দায়িত্ব পালন করেন। প্রশ্ন প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রক্রিয়াকরণে পিএলইটি নিজস্ব নীতিমালা অনুসরণ করে যা আন্তর্জাতিক মানের বলে জানানো হয়েছে।
