ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এতে আহত আরও হয়েছেন ৩ জন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাহার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় উঠান বৈঠকের সময় নামের তালিকা আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এরইজেরে উভয় সংঘর্ষে জড়ালে গুরুতর আহত হন আজাহার। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, পরিবার অথবা দলীয় অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
