১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
ডেস্ক রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংস্কার সংশোধনীর গণভোট পর্যবেক্ষণে বড় আকারের আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে জানিয়েছেন, ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডোর নেতৃত্বে ১৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। দলে রাজনৈতিক, আইন, গণমাধ্যম, লিঙ্গ ও নির্বাচনী প্রশাসন বিশেষজ্ঞরা থাকবেন। দলটির কাজ হবে নির্বাচন ও গণভোট স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না তা মূল্যায়ন করা।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনে (ইওএম) প্রায় ২০০ জন পর্যবেক্ষক অংশ নিচ্ছেন। লাটভিয়ার এমপি ইভারস ইজাবস প্রধান পর্যবেক্ষক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। ইতোমধ্যে ১১ সদস্যের মূল বিশ্লেষক দল, ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক এবং শিগগিরই ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মাঠে কাজ করবেন।
ইইউ জানিয়েছে, তাদের পর্যবেক্ষকরা আন্তর্জাতিক আচরণবিধি মেনে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবেন না। নির্বাচনের দিন ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ট্যাবুলেশনও পর্যবেক্ষণ করা হবে।
সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহ বাড়ছে, যা নির্বাচন প্রক্রিয়ার প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন। এবারের নির্বাচনে প্রায় ২,০০০ প্রার্থী ও ৫০টির বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
