ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।যারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তাদের বলা হয়েছে—ব্যালট পৌঁছার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান করে হলুদ খাম ডাকযোগে জমা দিতে।
ইসির বার্তায় উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪:৩০ পর্যন্ত ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না।প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, দেশ ও বিদেশ থেকে মোট ১৫,৩৩,৬৮৩ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন।
