দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির বড় পরিসরের বহিষ্কার
ডেস্ক রিপোর্ট: দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ৫৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে জোটের শরিকদের আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় বিএনপির আরও ১৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। ধারাবাহিক এই সিদ্ধান্তের মাধ্যমে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দলটি।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করা সংগঠনের শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, নির্বাচনী মাঠে জোটগত সমঝোতা বজায় রাখা এবং সাংগঠনিক ঐক্য অটুট রাখাই এই বহিষ্কার সিদ্ধান্তের মূল লক্ষ্য। ভবিষ্যতেও কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
বহিষ্কৃত হলেন যারা
রংপুর বিভাগ
১. আ ন ম বজলুর রশিদ – যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি (দিনাজপুর-২)
২. এ জেড এম রেজয়ানুল হক – সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (দিনাজপুর-৫)
৩. রিয়াদ আরাফান সরকার রানা – সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর বিএনপি (নীলফামারী-৪)
রাজশাহী বিভাগ
১. পারভেজ আরেফিন সিদ্দিকী জনি – সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি (নওগাঁ-৩)
২. তাইফুল ইসলাম টিপু – সহ দপ্তর সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি (নাটোর-১)
৩. ডা. ইয়াসির আরশাদ রাজন – সদস্য, নাটোর জেলা বিএনপি (নাটোর-১)
৪. দাউদার মাহমুদ – যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি (নাটোর-৩)
৫. ইসফা খাইরুল হক শিমুল – সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপি (রাজশাহী-৫)
৬. ব্যারিস্টার রেজাউল করিম – সহ-সভাপতি, লন্ডন জিয়া পরিষদ (রাজশাহী-৫)
৭. কে এম আনোয়ারুল ইসলাম – সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (পাবনা-৩)
৮. জাকারিয়া পিন্টু – সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি (পাবনা-৪)
খুলনা বিভাগ
১. নুরুজ্জামান হাবলু মোল্লা – সাবেক যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপি (কুষ্টিয়া-১)
২. মনিরুল ইসলাম – সাধারণ সম্পাদক, নড়াইল জেলা বিএনপি (নড়াইল-২)
৩. অ্যাড. শহিদ ইকবাল – সভাপতি, মনিরামপুর থানা বিএনপি (যশোর-৫)
৪. ডা. শহীদুল আলম – সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (সাতক্ষীরা-৩)
৫. ইঞ্জি. মাসুদ – সদস্য, বাগেরহাট জেলা বিএনপি (বাগেরহাট-১)
৬. খায়রুজ্জামান শিপন – সদস্য, বাগেরহাট জেলা বিএনপি (বাগেরহাট-৪)
বরিশাল বিভাগ
১. আব্দুস সোবহান – সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (বরিশাল-১)
২. মোহাম্মদ মাহমুদ হোসেন – প্রাথমিক সদস্য (পিরোজপুর-২)
ঢাকা বিভাগ
১. মোহাম্মাদ দুলাল হোসেন – সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি (নারায়ণগঞ্জ-১)
২. মো. আতাউর রহমান খান আঙ্গুর – সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি (নারায়ণগঞ্জ-২)
৩. অধ্যাপক মো. রেজাউল করিম – সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (নারায়ণগঞ্জ-৩)
৪. অ্যাড. মোহাম্মাদ আলী – সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (টাঙ্গাইল-১)
৫. লুৎফর রহমান খান আজাদ – চেয়ারপারসনের উপদেষ্টা (টাঙ্গাইল-৩)
৬. অ্যাড. ফরহাদ ইকবাল – সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি (টাঙ্গাইল-৫)
৭. মো. জামাল আহমেদ চৌধুরী – সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি (নরসিংদী-৫)
৮. মো. মুমিন আলী – সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপি (মুন্সিগঞ্জ-১)
৯. মো. মহিউদ্দিন – সদস্য সচিব, মুন্সিগঞ্জ জেলা বিএনপি (মুন্সিগঞ্জ-৩)
ময়মনসিংহ বিভাগ
১. রেজাউল করিম চুন্নু – সদস্য, কিশোরগঞ্জ সদর থানা বিএনপি (কিশোরগঞ্জ-১)
২. শেখ মজিবুর রহমান ইকবাল – সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (কিশোরগঞ্জ-৫)
৩. সালমান ওমর রুবেল – যুগ্ম আহ্বায়ক, হালুয়াঘাট উপজেলা বিএনপি (ময়মনসিংহ-১)
৪. এবি সিদ্দিকুর রহমান – যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি (ময়মনসিংহ-১০)
৫. মো. মোর্শেদ আলম – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি (ময়মনসিংহ-১১)
৬. মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া – সদস্য, কেন্দুয়া উপজেলা বিএনপি (নেত্রকোনা-৩)
৭. মো. আমিনুল ইসলাম বাদশাহ – সদস্য, সাবেক জেলা বিএনপি (শেরপুর-৩)
