ভেনেজুয়েলা ইস্যুতে তেল কোম্পানির সঙ্গে ট্রাম্পের বৈঠক
ডেক্স রিপোর্ট: ইরানে আটক সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি ঠেকারে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফাঁসি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে ‘খুব শক্ত পদক্ষেপ’ নেবে ওয়াশিংটন। এমন হুঁশিয়ারির মধ্যেই ফাঁসির তালিকায় থাকা এক তরুণ বিক্ষোভকারীর নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
এদিকে একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ইরানি কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী বিক্ষোভকারী ইরফান সোলতানিকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছে। তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারিত হয় ১৪ জানুয়ারি।
পোস্টে আরও বলা হয়, মৌলিক অধিকার দাবি করার কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন পর্যন্ত ১০ হাজার ৬০০–এর বেশি মানুষকে গ্রেফতার করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তেহরান।
ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ এক বিষয়, কিন্তু হাজার হাজার মানুষ হত্যার পর যদি ফাঁসি কার্যকর করা হয়, তা আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নেবে না। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিকসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ বিবেচনায় নিতে পারে যুক্তরাষ্ট্র।
ইরানি জনগণের জন্য কী ধরনের সহায়তা আসছে, এমন প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দেন, অর্থনৈতিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা বিবেচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের।
বিশ্লেষকরা বলছেন, চলমান বিক্ষোভ, সম্ভাব্য ফাঁসি এবং যুক্তরাষ্ট্রের প্রকাশ্য হুঁশিয়ারি—সব মিলিয়ে ইরান পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এর প্রভাব শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূরাজনৈতিক অবস্থানেও পড়তে পারে বলে মনে করছেন তারা।
