Jewelry Gold Shop Window Display, Hong Kong, China. (Photo by: Bob Henry/UCG/Universal Images Group via Getty Images)
ডেক্স রিপোর্ট: টানা তিন দফা কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (৫ জানুয়ারি) থেকে স্বর্ণ বিক্রি হবে বাড়তি দামে। সবশেষ শনিবার (৪ জানুয়ারি) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।
নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিপ্রতি ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। চলতি বছরে এটি স্বর্ণের দামের দ্বিতীয় সমন্বয়।
এদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়।
?
