ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামক জাহাজে আগুন লেগেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়, এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম গণমাধ্যমকে বলেন, আগুন নির্বাপণের কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় পর্যটকরা জাহাজে ছিলেন না।
প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
