ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রেদওয়ান উল্লাহ খান।
গত ২২ ডিসেম্বর রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং মহাসচিব রাশেদ খান।
দল প্রতিষ্ঠার পর থেকেই রেদওয়ান উল্লাহ গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি জুলাই আন্দোলনে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।
মনোনয়ন প্রসঙ্গে রেদওয়ান উল্লাহ খান বলেন, “২৪-এর আন্দোলনে সম্মুখসারিতে থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছি। রামগতি-কমলনগরের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রত্যয় নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি। নদীভাঙনের কষ্ট আমি নিজে ভোগ করেছি, তাই নদীবাঁধের পূর্ণাঙ্গ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, নদীভাঙন রোধ ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার নির্বাচনী অঙ্গীকার।
