ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসামন হাদির রুহের মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
এপ্রেক্ষিতে, দেশের সকল মসজিদে শুক্রবার বাদ জুমা শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে মসজিদের সম্মানিত খতিব-ইমামকে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বাংলাদেশ সময় সাড়ে নয়টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
