ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের (সম্ভাব্য) স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি ঢাকার এভারকেয়ার হাসপাতাল রওয়ানা হয় বিমানবন্দরের উদ্দ্যেশে।
দুপুর দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে সেটি পৌঁছায় বিমানবন্দরে। পরে তোলা হয় এয়ার অ্যাম্বুলেন্সে।
এর আগেই ওসমান হাদিকে নিতে বেলা সাড়ে এগারোটার দিকে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায় ঢাকার বিমানবন্দরে। তার সাথে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।
এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়ার সব ধরনের ব্যবস্থা হয়েছে জানায়।
গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসী হামলার গুলিবিদ্ধ হন জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি।
