নিজস্ব প্রতিবেদক: খুলনার পাইকগাছায় ১৫০ পিস ইয়াবাসহ মোঃ শাহীনুর রহমান গাজী (৪৫) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর সুলুয়া গ্রামের গোলাবাড়ি মোড় থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। গ্রেফতার মোঃ শাহীনুর রহমান গাজী (৪৫) পিতাঃ মৃত ইছহাক আলী গাজী, মাতাঃ মরিয়ম বেগম, সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়ারা গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে শাহীনুর। এছাড়াও আরও জানা যায় সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে সেগুলো বিক্রি করতো।
এই ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মূলে একটি মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশ মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
