ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জে ট্রাক দিয়ে মহাসড়ক অবরোধ করে বাসে ডাকাতির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বুধবার (১০ ডিসেম্বর) বলেন, জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার সংলগ্ন ফাঁকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ধলটেংগর গ্রামের ট্রাক চালক নাজমুল হোসেন (৩০), চালকের সহকারী একই এলাকার সোলাইমান হোসেন (২৫) এবং ভূয়াপুর উপজেলার ছাব্বিশা গ্রামের আমিনুর ইসলাম (২৪)।
