ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকে থাকা দুটি লকার ভেঙে ৮৩২.৫১ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
আদালতের অনুমতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ভল্ট খুলে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়।
সিআইসি জানায়, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার ভাঙার পর পাওয়া যায় ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ বিদেশি উপহার। সরকারি তোষাখানায় জমা দেওয়ার নিয়ম থাকলেও এসব উপহার সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এর আগে, কর ফাঁকি সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে গত ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার জব্দ করা হয়।
আর গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারও জব্দ করে সিআইসি।
