নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) ভোরে কমিশনার গলিতে এ ঘটনা ঘটে। এরপর দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিরা মামুন শিকদার নামের ওই ব্যক্তিকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সেটি এখনো জানা যায়নি।
ওসি বলেন, নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি সে বাসায় থাকতেন না।
রাজধানীর বাড্ডায় (মধ্য বাড্ডা) কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে বলে তিনি জানান।
Find us on Facebook
