ডেক্স রিপোর্ট: দেশ গঠনে সৎ ও যোগ্য মানুষের পার্লামেন্টে যাওয়ার বিকল্প নেই — এমন বিশ্বাস থেকেই রাজনীতিকে নতুন দিশা দিতে চায় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় নাগরিক পার্টি-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জাহরার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো এই তথ্য জানানো হয়েছে,
দেশ গঠনে সৎ ও যোগ্য মানুষের পার্লামেন্টে যাওয়ার বিকল্প নেই।
কিন্তু আমাদের রাজনীতি এমন এক পর্যায়ে গড়িয়েছে যেখানে সৎ ও যোগ্য মানুষের পার্লামেন্টে পৌঁছানো তো দূরের কথা, তারা অনেক সময় পার্টির মনোনয়নের লিস্টেই ঢুকতে পারেন না। ফলে জনগণ তাদের পছন্দের মানুষদের নির্বাচিত করার সুযোগই পান না।
আমার চাই এনসিপি এমন সৎ ও যোগ্য মানুষের সংসদে যাওয়ার উপায় হয়ে উঠুক। তাই আমরা বারবার বলেছি আমরা শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কৃষক, শ্রমিক, উদ্যোক্তা – সর্বোপরি সাধারণ মানুষের সেবা করার ইচ্ছা আছে, যোগ্যতা আছে এমন মানুষকে নমিনেশন দিবো। যাতে জনগণের হতে সুযোগ থাকে তাদের মতো মানুষকে সংসদে পাঠানোর। আমাদের পার্টির নামও এই ফিলোসফি থেকেই গৃহীত হয়েছে – “নাগরিক” পার্টি।
আজ এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের জন্য আবেদন ফর্ম উন্মুক্ত করা হলো।
যারা নিজের এলাকায় কাজ করেন, মানুষের আস্থা অর্জন করেছেন, এবং রাজনীতিকে পরিষ্কার ও দায়িত্বশীলভাবে দেখতে চান, তাদের সবাইকে আবেদন করার আহ্বান জানাই। আমরা রাজনীতিকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে চাই, এই যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারবো।
১। অনলাইনে আবেদনের পদ্ধতি: যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।
২। অফলাইনে আবেদনের পদ্ধতি: মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে। খ) এনসিপির মূখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।
