ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির যাত্রীবাহী মারছা বাসের সাথে সংঘর্ষ লাগে নোহা মাইক্রো বাসের। সংঘর্ষে নোয়া মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায়। মারছা বাসের সামনের আয়না, দরজাসহ নানা অংশে ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় সড়ক থেকে নোহাটি রাস্তার ধারে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলেও জানান ওসি মেহেদী হাসান।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Find us on Facebook
