ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। প্রাথমিকভাবে ২৩২ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন।
এছাড়া কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হবে।
এর আগে, দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
