ডেস্ক রিপোর্ট: নির্বাচনী প্রতীকের তালিকায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচনী প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে।
এছাড়া, ‘নৌকা’ প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করে মোট ১১৯টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।
তফসিলে অন্তর্ভুক্ত ১১৯টি নির্বাচনী প্রতীক
আপেল, গরুর গাড়ি, টেলিফোন, আনারস, রকেট, আম, আলমিরা, ঈগল, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চাবি, টেলিভিশন, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, তালা, থালা, দাঁড়িপাল্লা, ফুলের মালা, বই, বক, বাঘ, বটগাছ, বাইসাইকেল, বালতি, বেবী টেক্সি, বৈদ্যুতিক পাখা, রেল ইঞ্জিন, রিকশা, লিচু, লাঙ্গল, উট, শাপলা কলি, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কেটলি, কুমির, কম্পিউটার, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, চিরুনি, দালান, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ল্যাম্প, টেবিল ঘড়ি, খেজুর গাছ, ট্রাক, ফুটবল, দেওয়াল ঘড়ি, মই, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, মোটরগাড়ি, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফলের ঝুড়ি, ফুলকপি, বৈদ্যুতিক বাল্ব, মগ, মাইক (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, হুঁকা, মোটরসাইকেল, মোড়া, ট্রাক্টর, সিঁড়ি, সিংহ, সূর্যমুখী, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, কাস্তে, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হ্যান্ডশেক, হেলিকপ্টার এবং মোরগ।
