ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন। ৮৯ বছর বয়সী এই নেতা রবিবার এক লিখিত ঘোষণায় জানিয়েছেন, যদি তিনি দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন, তাহলে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন।
ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা সোমবার (২৭ অক্টোবর) এই ঘোষণাটি প্রকাশ করেছে। মাহমুদ আব্বাস তার বিবৃতিতে বলেন,
“যদি কোনো কারণে প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) প্রধানের পদ শূন্য হয়ে যায়, তাহলে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ অস্থায়ীভাবে দায়িত্ব নেবেন। তিনি ফিলিস্তিনের নির্বাচনী আইন অনুযায়ী নতুন নির্বাচনের আয়োজন করবেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।”
সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। তবে যদি কোনো কারণে তা সম্ভব না হয়, বিদায়ী প্রেসিডেন্ট দায়িত্বে থাকেন পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত।
তবে আব্বাসের উত্তরসূরীর নাম ঘোষণা সংবিধানের ডিক্রি নম্বর ১-এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সেটি বাতিল করা হয়েছে। তার লিখিত ঘোষণায় বলা হয়েছে—
“ফিলিস্তিনের রাজনৈতিক ব্যবস্থা, মাতৃভূমির নিরাপত্তা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার স্বার্থে সংবিধানের এক নম্বর ডিক্রি বাতিল করা হলো।”
প্রসঙ্গত, মাহমুদ আব্বাস ২০০৫ সালের জানুয়ারিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি প্রয়াত নেতা ইয়াসের আরাফাতের উত্তরসূরি, যিনি ২০০৪ সালের নভেম্বরে মৃত্যুবরণ করেন। প্রায় দুই দশক ধরে ফিলিস্তিনের নেতৃত্বে রয়েছেন আব্বাস।
আরও পড়ুন: ২০২৮ সালে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন না ট্রাম্প
Find us on YouTube
