ডেস্ক রিপোর্ট: ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন, যা সংবিধানের ২২তম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প বলেন, “আমি এখন আমার জনপ্রিয়তার সর্বোচ্চ পর্যায়ে আছি।” তাঁর এ মন্তব্যে মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। সংবিধান বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচনের অযোগ্য।
তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি তা খুবই পছন্দ করব। এখন আমার জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে।”
একজন সাংবাদিক জিজ্ঞেস করলে, তিনি কি তৃতীয় মেয়াদের সম্ভাবনাকে নাকচ করছেন না, ট্রাম্প পাল্টা বলেন, “আমি নাকচ করছি না? সেটা আপনাদেরই বলতে হবে।”
