
রাজধানীর কামরাঙ্গীরচরে শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ভারতীয় এজেন্ট উগ্রবাদী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান এবং সংগঠনটির কথিত অপতৎপরতা বন্ধের আহ্বান জানান।
বিক্ষোভে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, ইসকন দীর্ঘদিন ধরে ধর্মীয় সহাবস্থান নষ্ট করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। সংগঠনটি বাংলাদেশে মন্দির স্থাপন ও বিদেশি অর্থপাচারসহ নানা অপকর্মে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ও নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ইসকন নামধারী উগ্রবাদী দল দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে, কোরআনের অবমাননা করছে এবং মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। বক্তারা বলেন, যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয়, তবে সারাদেশে আন্দোলন আরও বিস্তৃত হবে।
মাওলানা সুলতান মহিউদ্দিন বলেন, এই সংগঠনটি পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ, অথচ বাংলাদেশে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। তিনি দেশপ্রেমী মানুষদের আহ্বান জানান, ভারতীয় এজেন্ট উগ্রবাদী ইসকনকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে দলের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারাও বক্তব্য দেন এবং ইসলাম, মানবতা ও দেশের শান্তি রক্ষায় ইসকনের কার্যক্রম বন্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আরো পড়ুনঃ মধ্যরাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ ইস্যুতে এনসিপির বিজ্ঞপ্তি
