ডেস্ক রিপোর্ট: পর্তুগালে জনসমক্ষে নিকাব পরা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। অতি দক্ষিণপন্থী রাজনৈতিক দল চেগা পার্টি এই বিলটি উত্থাপন করে, যা মূলত মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্যে করা হয়েছে।
শুক্রবার পাস হওয়া বিল অনুযায়ী, উন্মুক্ত স্থানে নিকাব পরলে ২০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া কাউকে জোরপূর্বক নিকাব পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।
তবে ব্যতিক্রম হিসেবে উড়োজাহাজ, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে নিকাব পরার অনুমতি থাকবে।
পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এখন বিলটি সাংবিধানিক বিষয়–সম্পর্কিত সংসদীয় কমিটিতে আলোচনার জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এটি আইন হিসেবে কার্যকর হবে।
