ডেস্ক রিপোর্ট: ১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন গ্রহণে অনীহা প্রকাশ করা আইনবিরোধী, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ সতর্কবার্তা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কিছু এলাকায় ১ ও ২ টাকার কয়েন গ্রহণ না করার প্রবণতা দেখা যাচ্ছে, যা প্রচলিত আইনের লঙ্ঘন।
বাংলাদেশ ব্যাংক জানায়, কাগজের নোটের পাশাপাশি সব ধরনের ধাতব মুদ্রা বৈধ টেন্ডার, অর্থাৎ এগুলো দিয়ে যেকোনো নগদ লেনদেন করা যাবে।
সর্বসাধারণকে এই ধাতব মুদ্রা গ্রহণ ও প্রচলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতিবিদরা বলছেন, ছোট অঙ্কের লেনদেন সচল রাখতে কয়েন ব্যবহারের গুরুত্ব অপরিসীম, তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
