
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পিত্তথলিতে পাথরজনিত জটিলতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তাঁকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, নজরুল ইসলাম খানের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আগামী বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক একিউএম মহসিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।
