ডেস্ক রিপোর্ট: চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ ১৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।এই সময়ে দেশে ৮ হাজার ৫৭৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭ হাজার ৪৯৭ মিলিয়ন ডলার।বাংলাদেশ ব্যাংক জানায়, শুধু অক্টোবর মাসের প্রথম ১১ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৯৮৮ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি (৯৫৪ মিলিয়ন ডলার)।অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের আস্থা ও প্রণোদনা অব্যাহত থাকায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে। তারা আশা করছেন, আসন্ন মাসগুলোতে এই প্রবণতা আরও বৃদ্ধি পাবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে।
আরও পড়ুন: চীনের সয়াবিন বয়কটে যুক্তরাষ্ট্রের নতুন বাজার পেল বাংলাদেশ
আমাদের ফেসবুক পেজ
